Tuesday, 10 February 2015

Allah is one... Prove

‪#‎ধাপ১‬ তাকে প্রথমে বুঝাতে হবে এই বলে যে, ইসলাম অনুযায়ী আল্লাহ হচ্ছেন অদৃশ্য সত্তা, এই মহাবিশ্বের স্রষ্টা। এই মহাবিশ্বের স্রষ্টাকে কোনোভাবেই আপনার সামনে নিয়ে এসে দেখানো সম্ভব নয়। এটা একটা যৌক্তিক ও বুদ্ধিবৃত্তিক বিষয়। ব্যাপারটাকে যুক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এখানে স্বচক্ষে দেখে বিশ্বাস করার কিছু নাই। বরঞ্চ স্বচক্ষে না দেখেও যুক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কাজেই আমি যদি আপনার সামনে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে নাও পারি তথাপি প্রমাণ হবে না যে, আল্লাহ বলে কিছু নাই। তাতে শুধু এটুকুই প্রমাণ হবে যে, আমার পক্ষে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়। ঠিক যেমন একটি রোবটের পক্ষে তার মেকারের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়। কিন্তু তাই বলে প্রমাণ হয় না যে, রোবটের মেকার বলে কিছু নাই। এতটুকু বুঝানোর পর সে যদি যুক্তিবাদী ও সত্য সন্ধানী হয় তাহলে ব্যাপারটা নিয়ে চিন্তা করবে। আর তার উদ্দেশ্য যদি হয় আপনাকে হেয় করা বা 'অন্ধ বিশ্বাসী' প্রমাণ করা, সেক্ষেত্রে পরবর্তী ধাপে যেতে হবে। ‪#‎ধাপ২‬ আপনি যেহেতু আল্লাহকে না দেখে বিশ্বাস করেন সেহেতু সে বলতে চাচ্ছে যে, আপনি একজন 'অন্ধ বিশ্বাসী'। অর্থাৎ তার 'সংজ্ঞা' অনুযায়ী না দেখে বিশ্বাস মানেই 'অন্ধ বিশ্বাস'। এই অবস্থায় তার প্রতি কিছু পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তার এই অবস্থানকে গুঁড়িয়ে দিতে হবে। তাকে বুঝিয়ে দিতে হবে যে, না দেখে বিশ্বাস মানেই যদি 'অন্ধ বিশ্বাস' হয় তাহলে সে নিজেও একজন অন্ধ বিশ্বাসী। এর পরও সে যদি ত্যানা পেঁচানো শুরু করে দেয় সেক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যেয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে, এই মহাবিশ্বের স্রষ্টায় বিশ্বাস কোনোভাবেই অন্ধ বিশ্বাসের মধ্যে পড়ে না। বরঞ্চ স্রষ্টায় অবিশ্বাসই একটি অন্ধ (অ)বিশ্বাস।

No comments:

Post a Comment