Tuesday, 31 March 2015
রোস্ট
মুরগির রোস্ট
উপকরণ : মুরগি ১ পিস, আদা-রসুন বাটা ৫ টেবিল চামচ, কাজুবাদাম ৫ টেবিল চামচ, টক দই ৪ টেবিল চামচ, পেঁয়াজ ১৫০ গ্রাম, তেল ১৫০ গ্রাম, কাঁচামরিচ ১০ পিস, দুধ ২৫০ গ্রাম, মাওয়া ৫০ গ্রাম, জিরা গুঁড়া ১০ গ্রাম, ধনে গুঁড়া ১০ গ্রাম, টমেটো কেচাপ ২০ গ্রাম, সাদা গোলমরিচ ১০ গ্রাম, এলাচ ৫ পিস, দারুচিনি ৫ পিস, কিশমিশ ১০ গ্রাম, লবণ পরিমাণমতো, তেজপাতা ৫ পিস, জয়ত্রী ৫ গ্রাম ও জায়ফল আধা পিস।
প্রস্তুত প্রণালি : একটা মুরগি ৪ পিস করে কাটতে হবে। লবণ, হলুদ ও আদা-রসুন মাখিয়ে ভাজতে হবে। তারপর তেলের মধ্যে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে ভুনতে হবে। এতে আরও কাঁচামরিচ, টক দই, কাজুবাদাম, কিশমিশ, সাদা গোলমরিচ দিয়ে ভুনতে হবে। ভুনা হলে এর মধ্যে ভাজা চিকেন দিয়ে সঙ্গে গুঁড়াদুধ, ঘি, গরম মসলা গুঁড়া, মাওয়া, গোলাপজল ও অল্প পরিমাণ পানি দিয়ে মুরগিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নামাতে হবে। সঙ্গে জাফরান পোলাও ও ভাজা কাজুবাদাম দিয়ে গরম গরম মুরগির রোস্ট পরিবেশন করুন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment