Friday, 2 January 2015
Darunnnn
এক ভদ্রমহিলার দাঁড়ি-কমা সম্বন্ধে কোন ধারণা নেই, তিনি তার স্বামীকে চিঠি লিখছেন:................
ওগো,
সারাটি জীবন শুধু বিদেশেই কাটাইলে এই ছিল। তোমার কপালে আমার পা। আরও ফুলিয়া উঠিয়াছে উঠানটা। জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা। স্কুলে যাইতে চায় না ছাগলটা। তবু ঘাস খাইয়া ঝিমাইতেছে তোমার বাবা। পেটের অসুখে ভুগিতেছে বাগানটা। আমে ভরিয়া গিয়াছে ঘরের ছাদ। স্থানে স্থানে ফুটা হইয়া গিয়াছে গাভীর পেট। দেখিয়া মনে হয় বাচ্ছা দিবে করিমের বাপ। রোজ আধা সের দুধ দেয় বড় বউ। রান্না করিতে গিয়া হাত পুড়িয়া ফালাইয়াছে কুকুর ছানাটি। সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় খোকা। দাড়ি কাটিতে গিয়া গাল কাটিয়া ফেলিয়াছে নুরির মা। প্রসব বেদনায় ছটফট করিতেছে নুরির বাপ। বারবার ফিট হইয়া যাইতেছে ডাক্তার। সাহেব আসিয়া দেখিয়া গিয়াছেন। এমতাবস্থায় তুমি অবশ্যই বাড়ি আসিবে না। আসিলে অত্যন্ত কষ্ট পাইব।
তোমার ভানুমতি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment