Tuesday, 23 December 2014
Duaaaaaa
বাংলাদেশ মুসলিম বীর যুবসংঘ
প্রিয় নবী হজরত মুহাম্মদ (সঃ) বলেছেন- এই দোয়া যে একবার পাঠ করবে,৭০ জন ফেরেস্তা ১০০ দিন পর্যন্ত বিরতিহীনভাবে তার জন্য দোয়া করবে।
"জাযাল্লাহ আন্না মুহাম্মাদাম মা-হুমা আহলুহ" {তাবারনী,তারগীব,তারহিম}
এডমিন-#আত্মা
Saturday, 29 November 2014
Nomoshkar
একজন মুসলিম,হিন্দুকে নমষ্কার
বলা হারাম!
বাস্তব নমষ্কার কথাটারঅর্থ:-আমি
আপনারপায়ে-মাথানত করলাম".(নাউযুবিল্লাহ)
আমরা শুধু আল্লাহর নিকট মাথা নত করি, কোনো মানুষের নিকট না।।
আমরা অনেকেই আমাদের হিন্দু শিক্ষককে 'নমস্কার ' বলে থাকি।।।
আশা করি আজ থেকে এই কাজটি করা থেকে সবাই বিরত থাকবো।।।
তবে আপনি তাকে 'আদাব' বলে সম্মান দিতে পারেন।।
যদি আপনি শেয়ার করেন,তাহলে অনেক মুসলিমভাই-বোনরা জানতে পারবে।
(ধন্যবাদ)
Thursday, 27 November 2014
Owahabi
Anti Wahabi - এন্টি ওহাবী
¶¶¶¶¶¶¶ইলিয়াসী তাবলিগীর মুখোশ উন্মোচন¶¶¶¶¶¶¶
√√ (১) মুসলমান মাত্র দু প্রকারের যারা তাবলীগের জন্য আল্লাহর রাস্তায় বের হয় এবং যারা তাদের সাহায্য করে। তৃতীয় আর কোন মুসলমান নেই। ( তাবলিগ জামাতের আমীর ইলিয়াস মালফুজাত -৪২নং)_
√√ (২)আল্লাহ তায়ালা আমাকে (ইলিয়াস)স্বপ্নে কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা এরূপ বলেছেন তোমরা তাবলীগীরা নবীগণের সমতুল্য, মানুষের জন্য তোমাদেরকে প্রকাশ করা হয়েছে,(মলফুজাত৫০নং)____________
√√(৩) তাবলীগের তরিকা স্বপ্নে আমার উপর উন্মুক্তহয়েছে| (মালফুজাত নং৫০)
√√ (৪)আমি ইলিয়াস রশিদ আহাম্মক গাঙ্গুহীর গৃহ হতে নবুয়তের উওরাধিকার (বেরাছত) পেয়েছি(মালফুজাত)_
√√(৫) নবী করিম (দ:) দিনের বেলায় কাফের ও মুশরিক লোকদের সাথে মেলামেশার কারনে তাঁর পবিত্র অন্তরে তাদের ময়লার দাগ পড়ে যেতো।। তাই রাত্রে জিকির ও এবাদতের মাধ্যমে তিনি ঐ ময়লা পরিষ্কার করতেন।(মলফুজাত ৭ম কিস্তি)
এরপরেও যারা ইলিয়াসী তাবলীগির পক্ষে কথা বলতে চায় আমি শুধু তাদেরকে একটি কথা বলব আর তা হচ্ছে ইলিয়াসী তাবলিগীদের কপালে হেদায়াত নাই।।। .
Wednesday, 26 November 2014
M.ali
মুসলিমদের সন্ত্রাসবাদী তকমা কেন দেওয়া হচ্ছে !
***********************************************
আমেরিকার টুইন টাওয়ারে ৯/১১-এর হামলার পর থেকে ইহুদি-খ্রিস্টান সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী অপশক্তিবর্গের সুরে সুর মিলিয়ে ইহুদি-খ্রিস্টান লেখক, বুদ্ধিজীবী এবং সংবাদ মিডিয়াগুলোর সাংবাদিকদের মুখে একটি কথা প্রায়ই শোনা যায়। আর তা হলো- ‘বিশ্বের সব মুসলমান হয়তো সন্ত্রাসী নয়; কিন্তু সব সন্ত্রাসী মুসলমান।
কথাটার প্রকৃত অর্থ হচ্ছে যে সন্ত্রাসবাদ মানে মুসলিম সন্ত্রাসবাদ ।সন্ত্রাসবাদী মানে মুসলিম ।যদিও এটা প্রমানিত হয়নি আমেরিকার টুইন টাওয়ারে ৯/১১-এর হামলা মুসলিম জঙ্গিদের কাজ । এতে বিশ্বের যে কোনো ধর্মের লোকেরা হয়তো মনে করতে পারেন, সন্ত্রাসবাদ যেন মুসলমানদের বৈশিষ্ট্য। আমরা মনে করি, প্রকৃত চিত্র পুরোপুরিভাবেই ভিন্ন। বাস্তব সত্য হলো মুসলিম সন্ত্রাসবাদের সৃষ্টিকর্তা ও মদতদাতা হলো আমেরিকা । আল কায়দা র সৃষ্টিকর্তা ও মদতদাতা হলো আমেরিকা । আই এস আই এস সৃষ্টিকর্তা ও মদতদাতা হলো আমেরিকা এবং ইজরাইল ।
সমগ্র বিশ্ব ব্যাপী একটা প্রবনতা চলছে মুসলিমদের সন্ত্রাসবাদী প্রমান করা । বাজারী পেটুয়া মিডিয়াগুলি এই ব্যাপারে সবচেয়ে এগিয়ে আছে ।বিভিন্ন দেশের রাজনৈতিক দল ,সরকার ও সাম্প্রাদায়িক শক্তিগুলি যেন তেন প্রকারে ছলে বলে কৌশলে মুসলিমদের সন্ত্রাসবাদী তকমা দিতে মরিয়া | আমাদের দেশ ভারতে ও এই প্রবনতা ভালো করে লক্ষ্য করা যাচ্ছে । বিজেপি ও তাদের সহযোগী উগ্র সাম্প্রদায়িক আর এস এস ,ভি এইচ পি সহ অন্য সাম্প্রদায়িক সংগঠন গুলি উঠেপড়ে লেগেছে মুসলিমদের জেহাদী , সন্ত্রাসবাদী তকমা দিতে ।এইসব কাজ সফলভাবে করতে তাদের সহযোগী পেটুয়া মিডিয়া গুলি মুসলিম বিরোধী প্রচারে যোগ্য সহযোগিতা করে যাচ্ছে । বিভিন্ন নেটওয়ার্ক ও সোশ্যাল মিডিয়া র মাধ্যমে তারা মুসলিম বিরোধী মির্থ্যা প্রচার করে চলেছে । মুসলিমদের জেহাদী সন্ত্রাসবাদী প্রমান করার জন্য তারা নিত্য নুতন চক্রান্ত করে যাচ্ছে । সাম্প্রতিক কিছু ঘটনা লক্ষ্য করলে ব্যাপারটা পরিস্কার বোঝা যাবে ।
বর্ধমানে বোরকাপরা এক মহিলাকে 'জঙ্গি' বলে অপমান করেছে বাস চালক ও কন্ডাক্টর। শুধু তাই নয়, ব্যাগ তল্লাশির অজুহাতে ওই মহিলার সাড়ে পাঁচ হাজার টাকা ও সোনার গহনা লুটের অভিযোগও উঠেছে। বেশ কিছু অশালীন মন্তব্যও করা হয় ওই দম্পতিকে লক্ষ্য করে। কেঁদে ফেলেন সাওয়া পারভীন।
পারভিনকে দেখে বলে, ‘এরা জঙ্গী। এদের ব্যাগগুলো ভালো করে দেখতে হবে।’
ওই দম্পতির অভিযোগ, তাদেরকে বলা হয়, ‘আপনারা আতঙ্কবাদী কি না সেটা বুঝব কি করে?’
স্বামীর সঙ্গে যাওয়া ওই মহিলার ব্যাগপত্র তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে নিজেদের ব্যবহারিক জিনিস ছাড়া অন্য কিছুই না পাওয়ায় তবেই তাঁদের যাওয়ার অনুমতি মেলে।
বর্ধমান বিস্ফোরন কান্ড খাগড়াগড়ের একটি বাড়িতে হয়েছে ।বর্তমানে কেদ্রীয় বিজেপি সরকারের বিভিন্ন তদন্ত কারি সংস্থা বিস্ফোরণ নিয়ে তদন্ত করছে ।খুব ভালো কথা ।সন্ত্রাসবাদ নিপাত যাক ।সন্ত্রাসবাদীদের কোন ধর্ম নাই । সন্ত্রাসবাদীদের কঠোর শাস্তি দেওয়া হোক । ফাসি কাঠে ঝোলানো হোক ।ইসলামে সন্ত্রাসবাদের কোন স্থান নাই ।
কিন্তু বিজেপি মুখে দেশের সুরক্ষার কথা বলছে কিন্তু আসলে বিজেপি সন্ত্রাসবাদ দমনের নামে মুসলিম সমাজে একটা আতঙ্কের পরিবেশ তৈরী করতে চাইছে ।মুসলিম সমাজ ও ধর্মকে কালিমালিপ্ত করতে ইচ্ছুক ।অন্যদিকে সংখ্যাগুরু মানুষের মনে মুসলিম ও ইসলাম ধর্ম সম্পর্কে ভীতি ও অনাস্থা তৈরী করার আপ্রাণ চেষ্টা চালিয়া যাচ্ছে ।
বিজেপির এসব করার পিছনে রাজনৈতিক অভিসন্ধি পরিস্কার ।বিজেপি পশ্চিম বাংলার ২০১৬ সালের নির্বাচন কে পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে । মাদ্রাসা নিয়া সাম্প্রাদায়িক রাজনীতি করে মুসলিমদের দেশ বিরোধী .জেহাদী ,সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বিজেপি মেরুকরণের রাজনীতির মাধ্যমে ২০১৬ সালে রাজ্যে ক্ষমতা দখল করাই লক্ষ্য ।বিভিন্ন কুত্সা ,মির্থ্যা প্রচার ও ,গুজব ছড়িয়ে তারা এই নোংরা খেলায় নেমেছে ।বিজেপির পেটুয়া মিডিয়া গুলি বিজেপির হয়ে কুত্সা করে চলেছে মুসলিমদের বিরুদ্ধে ।
মমতা অভিযোগ করেন যে খাগড়াগড় বিস্ফোরণের পিছনে রয়েছে চক্রান্ত ।খাগড়াগড় বিস্ফোরণের পিছনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর হাত আছে।
এদিকে কয় একদিন পূর্বে অন্য একটি ঘটনায় আদালতের নির্দেশ মেনে হারিয়ানায় স্বঘোষিত 'গডম্যান' রামপালকে গ্রেফতার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। তার আশ্রমের ভেতর থেকে ইট-পাথর এবং গুলি-বোমা ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে।
রামপালের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে প্রায় ১০০ জন আহত হয়েছে। পুলিশ ভিতরে ঢোকার চেষ্টা করলে রামপালের সমর্থকরা পুলিশের ওপর পেট্রোল বোমা, অ্যাসিডের পাউচ এবং গুলি ছোড়ে।
স্বঘোষিত ধর্মগুরু ভক্তদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। ৫ মহিলা ও এক শিশুর মৃত্যু হয়।আক্রান্ত হয় সংবাদমাধ্যমও।
গডম্যান রামপাল বাবাকে সুন্দরী ভক্তরা দুধ ঢেলে স্নান করিয়ে তৈরী হত ক্ষীরের প্রসাদ।আশ্রমের ভিতরে বহু মহিলাকে বিবস্ত্র করে নিগ্রহ করা হত।খুন সহ অপরাধমূলক কাজকর্মের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভন্ড রামপাল বাবাকে।
অবাধ যৌনলীলা ও সন্ত্রাসবাদীদের তীর্থক্ষেত্র ছিল রামপালের আশ্রম। মাওবাদীরা প্রশিক্ষণ দিত রামপালবাহিনীকে ও আর এস এসকে।
১০ হাজার লাঠি ,তেলের ট্যাংকার ও প্রচুর বুলেট-প্রুফ জ্যাকেট উদ্ধার রামপালের আশ্রমে|
বুলেট প্রুফ জ্যাকেট ,কমান্ডো পোশাক,রাইফেলের ডাঁই । রামপালের আশ্রমে বিস্ফোরক গ্রেনেড পাওয়া গেল। রামপালের আশ্রমটি আসলে সন্ত্রাসবাদী আখড়া ।রামপালের সঙ্গে সন্ত্রাসবাদী মাওবাদী যোগ পাওয়া গেছে। মাওবাদীরা রামপাল বাহিনী ও আর এস এস কে অস্ত্র প্রশিক্ষণ দিত। তাহলে রামপাল আশ্রমে সন্ত্রাসবাদী কাজকর্মের এন আই এ তদন্ত হচ্ছেনা কেন ?
মিডিয়া রামপালকে ভন্ড সাধু ,শয়তান ইত্যাদি নামে অভিহিত করছে কিন্তু সন্ত্রাসবাদী বলতে তাদের আপত্তি আছে! বিজেপি ও সরকার দায়সারা মন্তব্য করে ঘটনাকে এড়িয়ে যাচ্ছে । ইদানিং মিডিয়াতে রামপালের খবর আর দেখা যাচ্ছে না ।কিন্তু যদি এইধরনের ঘটনায় মুসলিম নাম জড়িত থাকত তাহলে মিডিয়া ,বিজেপি ও সরকারের অতি উত্সাহের সঙ্গে জেহাদী ,সন্ত্রাসবাদী ,আন্তর্জাতিক যোগ ইত্যাদি কথা খুব গুরুত্ত সহকারে বিবেচনা করা হত ।বিভিন্ন তদন্ত করি সংস্থা কে দিয়ে তদন্ত করা হত ! এটাকে দ্বিচারিতা ছাড়া আর কিবা বলা যায়!
এবার একটু দেখে নেওয়া যাক সন্ত্রাসবাদের সংক্ষিপ্ত ইতিহাস ।মুসলিম বিশ্বসহ তৃতীয় বিশ্বের বেশিরভাগ মানুষের মধ্যে একইরকম একটি কথা প্রচলিত আছে- ‘সব খ্রিস্টান খারাপ নয়; কিন্তু নিজেদের ভান্ডারে মজুদ রাখা লাখ লাখ টন মানববিধ্বংসী বোমা ফেলে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ধ্বংস ও গণহত্যার জন্য খ্রিস্টান সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী অপশক্তিবর্গরাই দায়ী।’ সন্ত্রাস নতুন কিছু নয়। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, ১৮৮১ সালে সন্ত্রাসীদের হাতে খুন হন রাশিয়ার ভ্যার দ্বিতীয় আলেকজান্ডার ও তার আশপাশে থাকা ২১ জন মানুষ। ১৯০১ সালে সন্ত্রাসীরা আমেরিকার প্রেসিডেন্ট ম্যাককিনলে ও ইতালির রাজা প্রথম হামবার্টকে হত্যা করে। অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্লান্সিস ফার্ডিনান্দ সস্ত্রীক সন্ত্রাসীদের হাতে খুন হওয়ার কারণেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। এসব সন্ত্রাসী হামলা মুসলমানরা চালিয়েছে কী? সাধারণত রাজনৈতিক কারণে বেসামরিক জনগণ হত্যাকে ‘সন্ত্রাসবাদ’ বলা হয়। মাও সে তুং থেকে হো চি মিন ও ফিদেল কাস্ত্রো পর্যন্ত তাদের গেরিলারা বিপ্লবী আন্দোলন চালানোর সময় হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করে। বিপ্লব সফল না হওয়া পর্যন্ত তাদেরও সন্ত্রাসী বলা হতো। তবে এ কথা অকাট্য সত্য যে, তাদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনে হাগানা, ইরগুন ও স্টার্ন গ্যাংয়ের মতো ইহুদি সম্প্রদায়িক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো আরব দেশগুলোতে সন্ত্রাসী তৎপরতা চালায়। তারা বোমা মেরে হোটেল উড়িয়ে দেয়; শত শত নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করে। ফিলিস্তিনের তৎকালীন ব্রিটিশ শাসকও এসব ইহুদি সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সঠিকভাবেই সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। এসব ইহুদি সন্ত্রাসবাদী গোষ্ঠীর বহু সন্ত্রাসীই পরে ইসরায়েলের নেতা হয়েছেন। তাদের মধ্যে আছেন মোশেদায়ান, আইজ্যাক রবিন, সেনচেম বেগিন ও এরিয়েল শ্যারন; কিন্তু ভাগ্যের পরিহাস, এসব ইহুদি সন্ত্রাসবাদী নেতাই পারে স্বাধীনতাকামী আরবদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে। ১৯৬৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত জার্মানির বাদের মেইনহুফ গ্যাং শত শত মানুষকে হত্যা করে। তাদের মধ্যে জার্মানির ট্রুহ্যান্ডও রয়েছেন। ইতালির সাবেক প্রধানমন্ত্রী আলদো মোরোকে সন্ত্রাসী গ্রুপ ‘রেড ব্রিগেড’ প্রথমে অপহরণ করে তারপর হত্যা করেছে। জাপানের রেড আর্মি ও সন্ত্রাসবাদী গোষ্ঠীর এশিয়ার সংস্করণ। উম শিনরিকিওর মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীর জন্মস্থানও জাপান। ভুলে যাওয়ার কথা নয়, ১৯৯৫ সালে এই সন্ত্রাসীরাই টোকিওর পাতালরেলে হামলা চালিয়ে বহু লোককে হত্যা করে। আর ধর্মীয় পরিচয় ধরলে ইউরোপে আইরিশ রিপাবলিকান আর্মিকে বলতে পারি ক্যাথলিক সন্ত্রাসবাদী সংগঠন। বিগত প্রায় ১০০ বছর ধরে এই সন্ত্রাসীদের অপতৎপরতা চলছে। স্পেন এবং ফ্রান্সেও ইটিএ ও বাস্ক এর মতো সন্ত্রাসবাদী সংগঠন সক্রিয় রয়েছে। আফ্রিকার দেশগুলো অভ্যন্তরীণ সংঘাত, গোষ্ঠীগত দ্বন্দ্ব ও গৃহযুদ্ধে এতটাই বিপর্যস্ত যে, সেখানে কোনো সংগঠনকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেয়ার মতো কেউ কোনো সুযোগও পায় না। মহাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এরা ছড়িয়ে আছে। এদের মধ্যে সবচেয়ে কুখ্যাত উগান্ডার লর্ডস স্যালভেশন আর্মি। খ্রিস্টান সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী এ গোষ্ঠীটি শিশু-কিশোর ও কিশোরীদের হাতে অস্ত্র দিয়ে যুদ্ধ করতে পাঠাচ্ছে। শ্রীলঙ্কায় তামিল টাইগাররা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর ও ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে পরিচিতি লাভ করে। এই সন্ত্রাসবাদীরাই প্রথম শিশু-কিশোর-কিশোরীদের হাতে অস্ত্র তুলে দেয়। এরা সবাই হিন্দু সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী। ভারতের হিন্দু সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতায় তামিল টাইগাররা ভয়ঙ্কর হয়ে ওঠে। তাদের হাতেই ১৯৮১ সালে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিহত হন। । তবে এরা কেউই সন্ত্রাসী নয়; কিন্তু ভারতে ডজন ডজন সন্ত্রাসবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ভিনদ্রানওয়ের পাঞ্জাব মিলিট্যান্ট। এরা সবাই শিখ সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী। আসামের উলফা। এরা হিন্দু সাম্পদায়িক সন্ত্রাসবাদী। এদের প্রধান লক্ষ্য মুসলমান নির্মূল করা। ত্রিপুরাও বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে। আসামে বোড়োরাও বেশ শক্তিশালী। মিজোরামে খ্রিস্টান সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীরা বেশ কয়েক দশক ধরে একই ধরনের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে। নাগাল্যান্ডের খ্রিস্টান সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীরাও এখন অনেক শক্তিশালী। বাংলাদেশের পার্বত্য খাগড়াছড়ি, পার্বত্য রাঙামাটি, পার্বত্য বান্দরবান, বৃহত্তর সিলেট, বৃহত্তর ময়মনসিংহ ও বৃহত্তর দিনাজপুরে খ্রিস্টান সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীদের কয়েক ডজন সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। দেশি-বেদেশি অসংখ্য খ্রিস্টান মিশনারি ও এনজিও এদের মদদ দিয়ে যাওয়ার অসংখ্য খবর মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এ ছাড়াও ভারতের কয়েক ডজন হিন্দু সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী গোষ্ঠীর মদদে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের খুলনা জেলা থেকে উত্তরের পঞ্চগড় জেলা পর্যন্ত পদ্মা-যমুনার পশ্চিমপাড়ের জেলাগুলো নিয়ে তথাকথিত বঙ্গবন্ধু নাম দিয়ে এদেশের হিন্দু সাম্প্রদায়িক একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত রয়েছে বলে বিভিন্ন সময় পত্রপত্রিকায় একাধিক খবর প্রকাশিত হয়েছে। ভারতের ৬০০ জেলার মধ্যে প্রায় ২৮০ জেলায় মাওবাদীদের শক্ত অবস্থান রয়েছে। তাদের হাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য নিহত হয়েছে। এদের নাম সেক্যুলার সন্ত্রাসী। সদস্য ও এলাকার আধিপত্য নিয়ন্ত্রণের দিক দিয়ে সেক্যুলার | আর সন্ত্রাসবাদ মুসলমানদের একচেটিয়া অধিকারও নয়। বিশ্বব্যাপী খ্রিস্টান, ইহুদি, হিন্দু, শিখ এমনকি বৌদ্ধদের মধ্যেও সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী অসংখ্য গোষ্ঠী রয়েছে। অপরদিকে তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদী, অসাম্প্রদায়িক ও সেক্যুলার নামধারী সন্ত্রাসবাদীদের হাতেই বিশ্বের দেশে দেশে সবচেয়ে বেশি গণহত্যা সংঘটিত হয়েছে। ইহুদি সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী হাগানা, ইরগুন ও স্টার্ন গ্র্যাং সংস্থা, বাদের মেইনহুফ গ্যাং, জাপানের রেড আর্মি, উম শিনরিকিও, ইউরোপজুড়ে খ্রিস্টান ক্যাথলিক সন্ত্রাসবাদী সংগঠন আইআরএ, স্পেন ও ফ্রান্সে ইটিএ ও বাস্ক সন্ত্রাসবাদী সংগঠন, উগান্ডার খ্রিস্টান সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী গোষ্ঠী লর্ডস স্যালভেশন আর্মি, সুদানের দারফুরে খ্রিস্টান সাম্পদ্রায়িক সন্ত্রাসবাদী গোষ্ঠী, রেড ব্রিগেড, তামিল টাইগার, ভারতের শিখ সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী পাঞ্জাব মিলিট্যান্ট, ভারতের হিন্দু সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী বজরং ও আরএসএস গোষ্ঠী, আসামের উলফা, ত্রিপুরা, মিজোরাম ও নাগাল্যান্ডে খ্রিস্টান সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীদের অসংখ্য গোষ্ঠী এবং বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী অসংখ্য সংগঠনের সন্ত্রাসবাদী হাজার হাজার সন্ত্রাসী তৎপরতা চালালেও কিংবা গণহত্যা সংঘটিত করলেও ৯-১১-এর পর ইউরোপ ও আমেরিকানদের নাকি আশঙ্কা জাগে, তারা যে কোনো স্থানে হামলার শিকার হতে পারেন। তাই তারা পূর্ব পরিকল্পিতভাবেই মুসলিম তথাকথিত জঙ্গিবাদী সন্ত্রাসী আখ্যা দিয়ে মানুষের মনোযোগ আকৃষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ইসরাইল, আফ্রিকা, উগান্ডা, সুদান, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, শ্রীলঙ্কা, জাপান, ভারত ও আমেরিকার সন্ত্রাসাবাদ নিয়ে মাথা ঘামাচ্ছেন না। কারণ ইহুদি, খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধ সাম্প্রদায়িক সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীরা নাকি তাদের জন্য হুমকি নয়। তারা বিশ্বময় প্রচার-প্রচারণা চালাচ্ছে যে, একমাত্র মুসলমানরাই তাদের জন্য হুমকি। আর সে কারণেই বিশ্বের দেশে দেশে পশ্চিমা আধিপত্যবাদীদের ভাড়াটে এক শ্রেণীর মিডিয়া ও এলিটরা শুধু মুসলিম সন্ত্রাসবাদী দমনে আদাজল খেয়ে নেমে পড়েছেন। তাই আমরা বলছি, আর কতদিন ওদের ঢোল বাজাবেন?
আমেরিকা ,ইসরাইল ও সাম্রাজ্য বাদী শক্তি গুলি নিজেদের রাজনৈতিক ও ক্ষমতার লোভে মুসলিমদের সন্ত্রাসবাদী তকমা দিয়ে আরব সহ মুসলিম দেশ গুলি তে নিজেদের আধিপত্য বিস্তার , খনিজ তেল সহ মূল্যবান প্রাকৃতিক সম্পদ লুট । আর ভারতে বিজেপি,,পেটুয়া মিডিয়া গুলি ও তাদের সহযোগীদের উদ্দেশ্য মুসলিমদের জেহাদী ,জামাতি ,দেশবিরোধী, বিপজ্জনক ,শত্রু , সন্ত্রাসবাদী তকমা দিয়ে মুসলিমদের উপর অত্যাচার ,নিপীড়ন ,দাঙ্গা ,ঘৃনা ,বিতাড়ন ও সাম্প্রদায়িক মেরুকরণ এর রাজনীতি করা । ,
Tuesday, 25 November 2014
Karkare
#কারকারে নিহতপ্রশ্ন, কী ভাবে ?
সদ্যপ্রকাশিত একটি বই তুলেছে নানা প্রশ্ন৷ সেগুলি খতিয়ে দেখা দরকার৷ লিখছেন শাহনওয়াজ আলি রায়হান
কাসভকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় শোনানোর সময় বিচারপতি এম এল তাহালিয়ানি পরিষ্কার করে দেন যে , কার গুলিতে মুম্বই এ টি এস -এর প্রধান হেমন্ত কারকারে নিহত হয়েছেন , তা এখনও স্পষ্ট নয়৷ কারকারে হত্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির তদন্তে ব্যর্থ হয়েছিল মুম্বই পুলিশের ব্যালিস্টিক বিশেষজ্ঞরা৷ তাঁদের দক্ষতার উপর বিচারপতি তাহালিয়ানি উষ্মা প্রকাশ করেন৷ তিনি ঘটনার প্রতক্ষ্যদর্শী কন্সটেবল অরুণ যাদবের বয়ান পাল্টানোর ব্যাপারটিরও সমালোচনাও করেন৷ কারকারের বুলেটপ্রুফ জ্যাকেটটি ‘খোয়া যাওয়ায় ’ হাজির করানো যায়নি আদালতে৷ ময়নাতদন্তের রিপোর্ট জনসমক্ষে আনতে শুরুতে প্রবল অনিচ্ছা প্রকাশ করে মুম্বই পুলিশ৷ শেষ পর্যন্ত তা দিনের আলোয় আসে কারকারের পত্নী সবিতা কারকারের অক্লান্ত প্রচেষ্টায়৷ তার পরই উঠে আসতে থাকে বিভিন্ন রকম প্রশ্ন৷ কারকারের শরীরে পাঁচখানা বুলেটের ক্ষত থাকা সত্ত্বেও মাত্র দু’খানা বুলেটেরই হদিশ পাওয়া গেল ? যেটা কাঁধ দিয়ে ঢুকে বগল ফুঁড়ে বেরিয়ে গেল সেটার না হয় হদিস মেলেনি , বাকি দুটো ? ‘দোষী ’রা বাগে এলেও বন্দুকটা পাওয়া গেল না কেন ? সব শট্ই যে ক্লোজ -রেঞ্জ ! তবে কি কেউ গাড়ির মধ্যে বসেই ঠান্ডা মাথায় গুলি চালায় মুম্বাই এ টি এস -এর এই নির্ভীক পুলিশ অফিসারের দিকে ? ঘটনার প্রত্যক্ষদর্শী কনস্টেবল অরুণ যাদব আদালতকে জানান , গাড়ি দখলে নেওয়ার পর পুলিশ অপারেটর যোগেশ পাতিলের ফোন বেজে উঠতেই কাসভ ওপেন ফায়ার করে৷ আরও জানান , দখলে নেওয়ার পর কিছু ক্ষণ চলেই গাড়ির টায়ার ফেটে যাওয়ায় বিধানভবনের সামনে পেঁৗছতেই কাসভ -ইসমাইলরা অন্য গাড়িতে চলে যায়৷ প্রশ্ন হচ্ছে , মৃতের ভান করে গাড়ির পিছন থেকে এত কিছু প্রত্যক্ষ করা কনস্টেবল অরুণ যাদব তাঁর পুলিশকে দেওয়া কারকারে হত্যার বয়ানে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেননি কেন ? অনেক পরে যখন তিনি কথাগুলো আদালতের সামনে তুলে ধরেন , তখন তাতে অসামঞ্জস্য ও অতিরঞ্জন খুঁজে পান বিচারপতি৷
আঁটুনিতে বজ্রপাতকংগ্রেস মহাসচিব দিগ্বিজয় সিং -এর দাবি , মৃত্যুর কয়েক ঘন্টা আগে হেমন্ত কারকারে তাঁকে ফোন করে হিন্দুত্ববাদিদের কাছ থেকে পাওয়া প্রাণসংশয়ের হুমকির কথা জানান৷ তর্কের খাতিরে ধরা যাক দিগ্বিজয়ের এই দাবির পিছনে রাজনৈতিক কারণই প্রকট৷ কিন্ত্ত একই আশঙ্কা কারকারে মৃত্যুর আগে তাঁর কাছেও জাহির করেছিলেন দাবি করে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার জুলিও রিবেরি -ও কি এমন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চান ? সন্ত্রাসের গেরুয়া আবরণ উন্মোচন করে থ্রেট -কল পাওয়ার মতোই তো কাজ করেছিলেন মুম্বই এ টি এস -এর প্রধান ! মালেগাঁও (২০০৬,২০০৮ ), সমঝোতা এক্সপ্রেস (২০০৭), আজমের (২০০৭), মক্কা মসজিদ (২০০৭) একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে দেশ৷ টিভির পর্দায় হাজি রুমালে ঢাকা মুখ , কোমরে দড়ি বাঁধা মুসলিম যুবকগুলোকে দেখে আসমুদ্র হিমাচল যখন পলকের নিমেষে সিমি , ইন্ডিয়ান মুজাহিদিনের মুণ্ডপাতের ফয়সালা শোনাচ্ছে , আরব সাগরের তীরে তখন এক ব্রাহ্মণ -সন্তান তাঁর তদন্তকে সন্ত্রাস দমনের চেনা গত থেকে বের করে নিয়ে যাচ্ছেন৷ মালেগাঁও বিস্ফোরণে ব্যবহূত মোটর -সাইকেলের মালিকানার হাওলা দিয়ে যাকে গ্রেন্তার করলেন , সেই সাধ্বী প্রজ্ঞা উগ্র হিন্দুত্ববাদি সংগঠনের সঙ্গে যুক্ত৷ সেই লিড ধরে কারকারে নাগাল পেলেন স্বামী দয়ানন্দ পান্ডে , লেফট্যানেন্ট কর্ণেল শ্রীকান্ত পুরোহিত , স্বামী অসীমানন্দ , ইন্দ্রেশ কুমার , সুনীল যোশী , রামচন্দ্র কাসাংগরা প্রমুখ আর এস এস , ভি এইচ পি , সনাতন সংস্থা , হিন্দু জনজাগৃতি সমিতি , অভিনব -ভারত -এর ঘনিষ্ঠদের৷ থেমে গেল মসজিদ আর দরগার সামনে বোমা হামলা৷ তবে সমালোচনা থেকে পরিত্রাণ পেলেন না কারকারে৷ নরেন্দ্র মোদির জবানিতে দেশদ্রোহী , ‘সামনা ’-এ বালাসাহেব লিখলেন ‘আমরা তাঁর মুখে থুতু নিক্ষেপ করি ’৷ সাধ্বী প্রজ্ঞার হয়ে তদ্বির করতে প্রধানমন্ত্রীর দরবারে ‘লৌহপুরুষ ’ লালকৃষ্ণ আদবানি৷ তবু থামানো গেল না তাঁর তদন্ত৷ গেরুয়া সন্ত্রাসের (সৌজন্য তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম ) যে জট তিনি সবে খুলতে শুরু করেছিলেন তাঁর দৈর্ঘ্য-প্রস্থ নানা রাজ্যে ছড়ানো৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে , মহারাষ্ট্রের মালেগাঁও ও গুজরাটের মোডাসা বোমা -বিস্ফোরণে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলির ‘কো -অর্ডিনেটেড ইফোর্ট’ খুঁজে পান কারকারে৷ ভালই এগোচ্ছিল হেমন্ত কারকারের তদন্ত৷ তার পরই হঠাত্ ২৬/১১ –র রাতে থেমে গেল সব কিছু৷ যদি না থামত ?নন্দঘোষের প্রস্থানপরে এস এম মুশরিফ মুম্বই হামলা সম্পর্কিত নথিগুলোর ব্যাখ্যা -বিশ্লেষণ করে জানান , জঙ্গিহানার আঁচ ইন্টিলিজেন্স ব্যুরো (আই বি ) অন্তত ঘটনার পাঁচ দিন আগেই পেয়েছিল৷ এমন কী জঙ্গিদের আসার রাস্তাও নাকি তারা জানত৷ তার পরও আই বি সম্ভাব্য জঙ্গিহানার কোনও তথ্যই মুম্বই পুলিশকে দেয়নি৷ বরং উপকূল রক্ষীদের দেয় , যার চৌহদ্দি অনেকটাই সীমিত৷ মুশরিফ মনে করেন গোয়েন্দাদের ব্যর্থতা মুম্বই হামলার একটা বড় কারণ৷ এক দিকে তাজ , ট্রাইডেন্ট , সি এস টি জঙ্গিহানার শিকার হতে থাকে৷ অন্য দিকে বেশ কিছুদিন ধরে তক্কে তক্কে থাকা গেরুয়া সন্ত্রাসবাদীরা অশান্ত শহরের ঘোলা পরিবেশে বন্দুক দেগে সরিয়ে ফেলেন তাদের পথের কাঁটা কারকারেকে৷ একই রাতে যুগপত্ দু’টি ষড়যন্ত্র ? বিশ্বাস করতে কেমন একটা লাগছে ? তবে কারকারে হত্যার এই ‘দেশি -লিংক ’ দাবির সাপেক্ষে মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন আই জি , এস এম মুশরিফ কিন্ত নথি ঘেঁটে প্রচুর প্রমাণ দিয়েছেন তাঁর ৩১৯ পাতার ‘হু কিলড্ কারকারে ’ বইয়ে৷ তার পরও যদি কারও মনে হয় কাসভের সঙ্গেই ইয়েরওয়াড়া জেলের কবরটাই দাফনস্ত হয়ে গিয়েছে কারকারে হত্যার সব গুনাহ্? বাকি সব কন্সপিরেসি থিয়োরি ? মুশরিফের জবাব , আমারটা বিকল্প তত্ত্ব , যা তদন্তের দাবি রাখে৷ মুম্বই পুলিশের ব্যালাস্টিক বিশেষজ্ঞদের ব্যর্থতা , প্রতক্ষ্যদর্শী কনস্টেবল অরুণ যাদবের বয়ানের অসামঞ্জস্যতা , বুলেটপ্রুফ জ্যাকেটটির গায়েব হওয়া , সর্বোপরি বিচারপতি তাহলিয়ানির অসন্ত্তষ্টিও তো একই দাবির দিকে নিয়ে যায়৷ আমরা কি সেই দাবি তুলব ? নাকি ‘নন্দঘোষে ’র ফাঁসির জাতীয় আত্মতুষ্টিতে ‘অন্যদের ’ সব দোষ দেখেও না দেখার উত্সবে মাতব ?৷
1 hr · Edited · Public
Unlike Page · Report
জিম নাওয়াজ
Md Zim Nawaz
কবীর সুমন ও পরিচয় পাত্রের পরিচয় উদ্ঘাটনঃ
সেই ভাবে পরিচয় ছিল না। এখন বিখ্যাত! ক্ষুরধার যুক্তিতে মহীরুহের কুপোকাত! পাল্টা যুক্তিতে দাঁড় করানোর প্রচেষ্টা। বিফল! আত্মতুষ্টি- উত্তর দিয়েছেন। কিন্তু যুক্তি খন্ডন করতে অপারগ! সাময়িক ভাবে যুদ্ধক্ষেত্র (ফেবু) থেকে পলায়ন! শুভেচ্ছা বার্তায় ইনবক্স ভর্তি। এই জয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে! কেনই বা থাকবে না! পরাজিত লোকটির নাম সুমন। ধর্মান্তরিত মোল্লা কবীর সুমন!
সুমন আজ জেহাদিদের পৃষ্ঠপোষক! জেহাদি মাতা মমতার প্রশংসক! সংবাদ মাধ্যমের সমালোচক! ইসলামের প্রচারক! জেহাদিদের হয়ে প্রেস কনফারেন্সের নায়ক! তাই তাকে তো ধরাশায়ী হতেই হবে।
কিন্তু হঠাৎ করে পরিচয় পাত্ররা জেগে উঠলেন কেন? কেনই বা যুদ্ধ ঘোষণা করলেন- সুমনের বিরুদ্ধে? কবীর সুমন তো এর আগেও কথিত জংলী জঙ্গি মাও ছত্রধরের হয়ে গান লিখেছেন! মমতা দেবীর কড়া সমলোচনা করেছেন। বিক্ষুব্ধ টি এম সি হয়েছেন। তখন পরিচয়দের পরিচয় জানা যায়নি। হয়তো তারা আনন্দিতই হয়েছিলেন! তাই তারা ছিলেন বেপাত্তা! সত্যি কথা বলতে সুমন সব বলতে পারেন! সব করতে পারেন! কিন্তু মুসলিমদের হয়ে কথা বলতে পারেন না। কারণ মুসলিমরা সন্ত্রাসবাদির জাত!
কবীর সুমন কি সত্যি সত্যিই জেহাদিদের তাবেদারী করেছেন? মিডিয়াকে আক্রমন এবং মমতা সরকারের হয়ে সওয়াল কি উদ্দেশ্য প্রণোদিত? আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্যে থেকে কবীর সুমন এবং পরিচয় বাবুর চিঠি বিশ্লেষণ করার চেষ্টা করবো।
খাগড়াগড় কান্ড নিয়ে বঙ্গ রাজনীতি তোলপাড়। প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার খবরের বহর দেখে মনে হওয়াটাই স্বাভাবিক যে- বাংলা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। বোমা বানাতে গিয়ে দুজন নিহত। এক শাকিল গাজী এবং অন্যজন স্বপন মন্ডল ওরফে শোভন মন্ডল। ইতিমধ্যেই গোয়েন্দা সুত্র উল্লেখে মিডিয়া মারফৎ আমরা শাকিলের জীবন বৃত্তান্ত জেনেছি। অজ্ঞাত কারণে জানতে পারিনি- স্বপন মন্ডল ওরফে শোভন মন্ডলের কুণ্ডলী। পত্রপত্রিকার খবরা খবর এবং টিভিতে বিদগ্ধজনদের আলোচনায় মৃত দুজনের মধ্যে শাকিল বহু চর্চিত হলেও ব্রাত্য থেকে গেছেন স্বপন মন্ডল ওরফে শোভন মন্ডল। ঘুণাক্ষরেও তার নামটি উচ্চারিত হয় না। খাগড়াগড় কান্ডের সাথে প্রথমে যোগ হয় আল কায়দার। এরপর সিমি- আই এম- আসাম রাজ্যের অখ্যাত সন্ত্রাসী মুসলিম সংগঠন সহ একাধিক নাম। অবশেষে সর্বসম্মতিক্রমে জে এম বি অর্থাৎ জামায়াতুল মুজাহিদিন নামক সংগঠনের সম্পৃক্ততায় শীলমোহর পড়ে। খাগড়াগড় কিন্তু খাগড়াগড়ের মধ্যে সীমাবদ্ধ থাকে নি। সন্ত্রাসের জাল উদ্ঘাটিত হয় একাধিক মাদ্রাসায়। মিডিয়ার প্রচারে মনে হতে থাকে মাদ্রাসাগুলি সন্ত্রাসের আঁতুড়ঘর। এবার দেখে নেওয়া যাক- মাদ্রাসা নিয়ে মিডিয়ার প্রচার এবং অপপ্রচারঃ
আলোচনায় প্রথমে শিমুলিয়া মাদ্রাসার নাম উঠে আসে। গোয়েন্দাদের তদন্তের আগেই মিডিয়া রিপোর্ট তৈরি করে ফেলে। বলা হতে থাকে এই শিমুলিয়া মাদ্রাসা থেকে শতাধিক আত্মঘাতী ছাত্রী প্রশিক্ষিত হয়েছে এবং তাদের বিয়ে হয়েছে অন্য প্রশিক্ষিত ইসলামিক সন্ত্রাসবাদি যুবকদের সাথে।টিভির পর্দায় দেখানো হতে থাকে ১০ কাঠা জমির উপর টালির ছাউনি দেওয়া মাটির ছয়টি ঘর নিয়ে তৈরি আধুনিক প্রযুক্তি যুক্ত সন্ত্রাসী ট্রেনিং সেন্টারটি! দেখানো হতে থাকে মাটির ঘরে নীচের দিকে থাকা জানালাগুলি ( যদিও মাটির ঘরের জানালা সাধারণত নীচের দিকেই থাকে)। বলা হতে থাকে এই জানালাগুলি দিয়েই নাকি চলতো বন্দুক প্রশিক্ষণ! কিছু টিনের বাক্স দেখানো হয় (হোষ্টেল-মেসে ছাত্র ছাত্রীরা এরকম টিনের বাক্স ব্যবহার করে থাকে) । সন্দেহ করা হয় সেগুলিতে অস্ত্র মজুত থাকার কথা। নূরানি কায়দার বই দেখিয়ে বলা হতে থাকে জেহাদি বই। হয়তো আল কায়দা আর নূরানি কায়দা মিডিয়া একাকার করে ফেলেছে! অবশেষে এন আই এ স্নিফার কুত্তা নিয়ে মাদ্রাসায় ব্যাপক তল্লাশি চালায়। দুখানা পুকুরের জল চেঁছে ফেলা হয়। কটা ছেঁড়া বস্তা আর পচা ন্যাকরা উদ্ধার হয়। পাশের গ্রামের ইমাম সাহেবকে দিয়ে সন্দিহান আরবি উর্দুতে লেখা জেহাদি বইগুলি এন আই এ অনুবাদ করায়। দেখা যায়- সেগুলি সিলেবাসেরই বই। নাহ- এগুলি মিডিয়া আর প্রচার করেনি। এবিপি আনন্দ (বর্তমানে অনেকেই যাকে বিজেপি প্রচারক বলে মনে করছে) - শিমুলিয়া মাদ্রাসার এক ছাত্রীর সরাসরি সাক্ষাতকার সম্প্রচার করে। সাক্ষাতকারটি নিয়েছিলেন বিখ্যাত এবিপির সুমন। মেয়েটি ভোর থেকে রাত্রিতে ঘুমানো পর্যন্ত মাদ্রাসা জীবনের রুটিং বলেছিল। ছাত্রীটির নিষ্পাপ কথা শুনে একবারও মনে হয়নি যে- সে মিথ্যা বলছে। সুমনের গোয়েন্দাগিরি প্রশ্নের উত্তরে কোথাও সন্ত্রাসবাদের ট্রেনিং এর আভাস পাওয়া যায় নি। মেয়েটি শুধু বলেছিল মাদ্রাসায় ঢোকার পরে ঈদের ছুটি পর্যন্ত ২মাস বাইরে বের হতে দেওয়া হয়নি। ২১বছরের ছাত্রীটির উত্তরে সুমনের আকাঙ্ক্ষা পুরণ না হওয়ায় সুমন তাকে ৪ থেকে ৫ বার বাচ্চা মেয়ে বলে সম্বোধন করে। ২১ বছরের ছাত্রী বাচ্চা মেয়ে! সাক্ষাৎকারের পরে ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হতে থাকে- ২মাস বাইরে বের হতে না দেওয়ার কথা। বলা হতে থাকে এটি নাকি চাঞ্চল্যকর তথ্য! আমি নিজে আল-আমীন-মিশনের ছাত্র ছিলাম। আমাদের মিশনেও ছুটি ছাড়া ক্যাম্পাসের বাইরে বের হওয়া নিষিদ্ধ। আমার জানা প্রায় সব আবাসিক গুলিতেই একই নিয়ম। এই বিষয়টি এবিপির না জানার কথা নয়। তার পরেও ব্রেকিং নিউজ... এরপর লালগোলার মকিম নগরের মাদ্রাসার কথা উঠে আসে। তার সাথে আরো অসংখ্য মাদ্রাসার নাম। ইতিমধ্যে ৫০০টির বেশি মাদ্রাসাতে তল্লাশি করা হয়েছে। সেগুলি থেকে একটি সূতলি বোমা পর্যন্ত উদ্ধার হয়নি। কিন্তু মাদ্রাসা নিয়ে মিডিয়ার কুৎসা থেমে থাকে নি। মাদ্রসাগুলির পরিকাঠামো, সিলেবাস, আধুনিক শিক্ষা, ভূতভবিষ্যৎ নিয়ে আলোচনা-পর্যালোচনা হতেই পারে। কিন্তু অস্বীকার করার উপায় নেই যে সেগুলি শিক্ষা কেন্দ্র। একরাতে যাদবপুর ইউনিভার্সিটিতে পুলিস ঢুকলে হোক কলরব বলে কোলকাতার আকাশ বাতাস কাঁপিয়ে দেওয়া হল। এই মোল্লা কবীর সুমন সেদিন পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সেদিন কিন্তু পরিচয় বাবুর মত লোকেরা তাঁকে মাথায় তুলে নেচেছিলেন। আজ যখন মাদ্রাসা নামক শিক্ষা কেন্দ্রগুলির অপপ্রচারের বিরুদ্ধে সুমনবাবু সোচ্চার হয়েছেন তখন তাকে এই পরিচয় বাবুরাই সন্ত্রাসবাদিদের পৃষ্ঠপোষক বলছেন! কেন এই দ্বিচারিতা? যাদবপুর ইউনিভার্সিটি পাঁচতারা সেই জন্যে? যাদবপুর ইউনিভার্সিটিও তো কথিত মাওবাদিদের আখাড়া বলে প্রচারিত! মাদ্রাসাগুলিতে এতীম মিস্কিন সমাজের নিন্মবিত্ত গরীব ছেলে মেয়েরা পড়ে সেই জন্যেই কি তাদের পক্ষে কথা বলা যাবে না? নাকি সেগুলি মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান তাই সেগুলি পক্ষে কথা বলা বারণ? কথা বললেই কি সন্ত্রাসবাদি মৌলবাদী ট্যাগ খেতে হবে? যাইহোক হিন্দুত্ববাদীরা এবং তাদের দোসর গণমাধ্যমগুলি মানুষের মনে বদ্ধমূল ধারণা তৈরি করতে সক্ষম হয়েছে যে এই মাদ্রসাগুলি সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর। ভবিষ্যতে মাদ্রাসার ১৬ বছর বয়সের ছাত্র আমিরুদ্দিন খানের মত অসংখ্য মাদ্রাসার ছাত্রকে পুড়িয়ে মারা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না আর এর বিরুদ্ধেই কবীর সুমনের প্রতিবাদ।
এবার পরিচয় পাত্রের খোলা চিঠির বিষয়ে আসা যাকঃ
পরিচয় বাবু আপনার পুরো চিঠি পড়ার পরে অনুধাবন করলে সহজেই বোঝা যায় যে আপনি প্রগতিশীল মানসিকতার আড়ালে নিজের উগ্র হিন্দুত্ববাদী মানসিকতা গোপন খেলা খেলেছেন। যুক্তি তৈরি হয় তথ্য এবং তথ্যের উপর ভিত্তি করে। আপনি তথ্য জালিয়াতি করেছেন। যেখানে তথ্য জালিয়াতি থাকে সেখানে যুক্তি নয় বরং কুযুক্তি প্রতীয়মান হয়। কবীর সুমন বাবুর মত বিদগ্ধ লোক আপনার কুযুক্তি খন্ডন না করে আপনাকে পাত্তা না দিয়ে একদম সঠিক কাজ করেছেন। আমি এখানে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাবো আপনি তথ্য সন্ত্রাস চালিয়ে কিভাবে নিজের মত প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তার আগে বলে নেওয়া ভালো আপনার মধ্যে সৌজন্যতাবোধ নামক কোন বিষয় অবশিষ্ট নেই। আপনি যুক্তি যাই দেখান না কেন- শ্রী-জানব বা ঈদ-পুজার শুভেচ্ছা বার্তা বিনিময় করেন না। এই সম্বোধনগুলি বা শুভেচ্ছা বার্তার মধ্যে ধর্ম নয়, থাকে সৌজন্যবোধ। এর মধ্যে বিভাজন থাকে না, থাকে আন্তরিকতা।
আপনি পশ্চিম বাংলাতে বিজেপির বাড়বাড়ন্তের জন্যে মমতা ব্যানার্জীকে দায়ী করেছেন। আপনি প্রমান করতে চেয়েছেন মমতা ব্যানার্জীর সাথে জামাত ই ইসলামের আঁতাত এর কথা। আপনি দেখাতে চেয়েছেন পশ্চিম বাংলাতে জামাত ই ইসলামের অস্বাভাবিক হারে বৃদ্ধির হিসেব। আপনার মত প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি মূলত পাঁচটি বিষয়ের অবতারনা করেছেন।
১) পুলিশের সহায়তায় জামাত ই ইসলাম বাংলাদেশ হাই কমিশনের সামনে জনসভা করে।
২) ময়দানে জামাত ই ইসলাম যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত জামাতি সাঈদী-নিজামীর মত রাজাকারদের পক্ষে পুলিশের সহায়তায় জনসভা করে।
৩) শাহবাগের সমর্থনের মিছিলে পুলিশ বাঁধা দেয়।
৪) জামাতিদের বাঁধায় মমতা ব্যানার্জীর তিস্তা চুক্তির বিপক্ষে মত প্রদান।
৫) মুর্শিদাবাদে জামাত ই ইসলামের নব রাজনৈতিক সংগঠন ডাব্লু পি আই ১২% ভোট পায়।
এছাড়াও আপনি বহু বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেছেন এবং কবীর সুমনকে দোষারোপ করেছেন। সেগুলিতে আপনি অর্ধসত্য কথা বলেছেন। অর্ধসত্য কথা মিথ্যার চেয়ে ভয়ংকর। সেগুলিও আমি আমার সাধ্যমত আলোপাত করার চেষ্টা করবো। তার আগে প্রথমে আপনার ৫টি পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক।
প্রথম পয়েন্ট অনুযায়ী পুলিশের সহায়তায় জামাত ই ইসলাম বাংলাদেশে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত জামাতি রাজাকারদের পক্ষে বাংলাদেশ হাই কমিশনের সামনে জনসভা করে। একেবারে মিথ্যা কথা। আপনাকে চ্যালেঞ্জ করলাম- আপনি এটা প্রমান করে দেখান। জামাত ই ইসলামকে বাংলাদেশ হাই কমিশনের সামনে কোনও জনসভা করতে দেওয়া হয় নি। পশ্চিম বাংলার প্রথম সারির ১১টি মুসলিম সংগঠন একটি জনসভা করেছিল। ১১টি সংগঠনের মধ্যে জামাত ইসলামী হিন্দের নামটাই ছিল না। সেই জনসভা বাংলাদেশ হাই কমিশনের সামনে করা হয়নি। মমতা দেবীর প্রশাসনের ১০ গাড়ী র্যানফ অনেক আগেই তাদের আটকে দেয়। বাংলাদেশে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত জামাতি রাজাকারদের পক্ষে ১১টি সংগঠন সেই জনসভা করেনি। তারা সেই জনসভা করেছিল বাংলাদেশে ইসলাম অবমাননাকারী কুলাঙ্গার ব্লগারদের বিরুদ্ধে। যে কুলাঙ্গাররা দিনের পর দিন আল্লাহ, ইসলাম, মোহাম্মদ (সঃ), কুরাণ এবং হাদিসকে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে চলছিল। আপনার এরকম বিকৃত মিথ্যা অপপ্রচারের জন্যে ক্ষমা চাওয়া উচিত।
দ্বিতীয় পয়েন্ট অনুযায়ী ময়দানে জামাত ই ইসলাম যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত জামাতি সাঈদী-নিজামীর মত রাজাকারদের পক্ষে পুলিশের সহায়তায় জনসভা করেছিল। আপনার একথাটিও সর্বৈব মিথ্যা। আপনি যে জনসভাটির কথা বলতে চেয়েছেন সেটিতেও জামাত ই ইসলাম হিন্দ নামটি ছিল না। সেই জনসভা ময়দানে নয়, শহীদ মিনার ময়দানে হয়েছিল। পশ্চিম বাংলার প্রথম সারির ১৫ টি মুসলিম সংগঠন এই জনসভা করেছিল। এই অধিকাংশ সংগঠনই নীতিগতভাবে জামাত ই ইসলাম হিন্দ বিরোধী। সেখানে তাদের জনসভা করা হয়েছিল বাংলাদেশের বহুল বিতর্কিত আন্তর্জাতিক ট্রাইবুনাল কৃত সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায়ের বিরুদ্ধে, রায় পরবর্তিতে একসপ্তাহের মধ্যে পুলিশের গুলিতে ২০০ জনের মৃত্যু এবং মানবধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এবং বাংলাদেশে ইসলাম অবমাননাকারী কুলাঙ্গার ব্লগারদের বিরুদ্ধে। এই জনসভা বাংলাদেশ জামাত ই ইসলামের নায়েব সাঈদীর পক্ষে নয়, বরং ইসলামিক স্কলার- এশিয়া মহাদেশের অন্যতম সেরা তাফসীরে কুরান আল্লামা দিলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সমাবেশ হয়েছিল। এই সমাবেশের জন্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত অনুমতি নেওয়া হয়েছিল। সুতরাং এখানেও আপনি ইচ্ছাকৃত তথ্য বিভ্রাট ঘটিয়েছেন। এখানেও আপনার ক্ষমা চাওয়া উচিত।
তৃতীয় পয়েন্ট অনুযায়ী আপনি বলেছেন- শাহবাগের সমর্থনের মিছিলে পুলিশ বাঁধা দেয়। এখানেও আপনি মিথ্যার প্রশ্রয় নিয়েছেন। নন্দন চত্বরে গোটা পঞ্চাশেক মানুষের জমায়েতে সভা হয়েছিল। পুলিশের প্রয়োজনীয় অনুমতি ছাড়ায় সেই সভা হয়। সমস্ত টিভি চ্যানেলগুলি সেই সভা সম্প্রচার করে। পরের দিন পত্রপত্রিকাতে ঢালাও করে এই খবর ছাপা হয়। পুলিশের বাঁধা দেওয়ার কথা কোথাও দেখানো হয় নি বা লেখা হয় নি। এই অকাট মিথ্যার জন্যে কি আপনি ক্ষমা চাইবেন না?
চতুর্থ পয়েন্ট অনুযায়ী আপনি বলেছেন- জামাতিদের বাঁধায় মমতা ব্যানার্জীর তিস্তা চুক্তির বিপক্ষে মত প্রদান করেছেন। আপনি কি করে জানলেন? মমতা দেবী কি আপনাকে বলেছেন? বাংলা দেশের জামাত ই ইসলামী কি তিস্তা চুক্তি বিপক্ষে? আপনি আপনার কথার সমর্থনে একটি প্রমান দেখান যে বাংলা দেশের জামাত ই ইসলামী তিস্তা চুক্তি বিপক্ষে। আপনার ক্ষমতা নেই। হ্যাঁ একথা সত্যি যে মমতা ব্যানার্জীর তিস্তা চুক্তির বিপক্ষে মত প্রদান করেছেন। তিনি জামাতের সাথে আলোচনা করে নয়, বরং তাঁর মন্ত্রীসভার সদস্য উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সাথে আলোচনার ভিত্তিতে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। এটি ছিল তাঁর রাজনৈতিক পদক্ষেপ। যে রাজনৈতিক পদক্ষেপের ভিত্তিতে বিগত বাম সরকার তিস্তা চুক্তি বাস্তবায়ন করেনি। যে রাজনৈতিক পদক্ষেপের ভিত্তিতে সেখ হাসিনা তলানীতে ঠেকা জন সমর্থন পুনঃ উদ্ধারের তাগিদে ভোটের তিন মাস আগে তিস্তা চুক্তির বাস্তবায়ন নিয়ে মরিয়া হয়ে উঠেছিলেন। সেজন্যেই একাধিকবার তৎকালীন বিদেশমন্ত্রী দিপু মনিকে ভারত সফরে পাঠিয়েছিলেন। তাই আপনি অনুমান করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানেও মিথ্যার বেসাতি করেছেন।
পঞ্চমতঃ আপনি পরিসংখ্যান দিয়ে বলেছেন- মুর্শিদাবাদে জামাত ই ইসলামের নব রাজনৈতিক সংগঠন ডাব্লু পি আই ১২% ভোট পায়। এই তথ্য কোথা থেকে পেয়েছেন মশাই? এই তথ্য দেখলেই বোঝা যায় আপনি প্রবীন তোঘাড়িয়ার সুযোগ্য সন্তান। আপনি সম্ভবত মুর্শিদাবাদের জঙ্গীপুর লোকসভা নির্বাচনের কথা বলতে চেয়েছেন! ২০১২ সালে জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ডাব্লু পি আই মাত্র ৪.৯০% ভোট পায়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ১% এরও কম ভোট পায়। ১% এর কম ভোটকে আপনি ১২% বানিয়ে ফেললেন! আপনি একজন জোচ্চোর ধাপ্পাবাজ মিথ্যাবাদী। ছিঃ এইভাবে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আপনি সুমনবাবুকে আপনার যুক্তি খন্ডন করতে বলেন। সুমন বাবু তাতে সাড়া না দেওয়ায় আপনি কাপড় তুলে ধেই ধেই করে নাচছেন! সুমন বাবুর মত লোক আপনার কথার উত্তর দিতে পারেনি একথা প্রচার করে আবার পোষ্ট করছেন! এতো দেখছি লজ্জার মাথা খেয়েছেন। (চলবে)
Tuisii
বিষয় : বিজ্ঞান (সকল বোর্ড)
প্রশ্ন কয়েক সেট, তাই সব
গুলা পড়তে হবে। Main বই এর শূন্যস্থান ১.বিদ্যুত্ চমকানোর পেছনে — কাজ
করে।
উত্তর: তড়িত্ শক্তি২.
সাইকেল চালাতে — কাজ করে।
উত্তর: পেশি শক্তি৩. বৈদ্যুতিক
বাতি জ্বালালে — রূপান্তরিত
হয়।উত্তর: তড়িত্ শক্তি আলোক
শক্তিতে৪. শক্তি — করা যায় না।
উত্তর: সৃষ্টি বা ধ্বংস৫. পদার্থ—
দিয়ে গঠিত।উত্তর: পরমাণু৬. তাপ
দিলে পদার্থের—পরিবর্তন ঘটে।
উত্তর: দশা বা অবস্থার৭. কঠিন
দশায় পদার্থের
পরমাণুগুলো নির্দিষ্ট অবস্থানে—
থাকে।উত্তর: সাজানো৮. কাজ
করার সামর্থ্যকে — বলে।উত্তর:
শক্তি৯. শক্তি হচ্ছে পরিবর্তনের
—।উত্তর: সংঘটক বা এজেন্ট১০.
কয়লা ও হীরা উভয়ই—
দিয়ে তৈরি। উত্তর: কার্বন১১.
আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির
একটি লক্ষ হলো পদার্থের—
জানা।উত্তর: বৈশিষ্ট্য১২.
আলো—পদ্ধতিতে সঞ্চারিত হয়।
উত্তর: বিকিরণ।অধ্যায়-৬১. সুস্থ
সবল দেহের জন্য — গ্রহণ
করা প্রয়োজন।উত্তর: সুষম খাদ্য।২.
বয়স ও কাজ করার ধরন
অনুযায়ী দেহের — ভিন্ন হয়।
উত্তর: চাহিদা।৩. ছোট ও বড়
সকলেরই সুষম খাদ্য —। উত্তর:
প্রয়োজন।৪. অতিরিক্ত
খাদ্যগ্রহণে দেহ — হয়ে পড়ে।
উত্তর: ভারী।৫. দেহের
চাহিদা মিটানোর জন্য
খাদ্যের — উপাদানই
পরিমাণমতো দরকার। উত্তর: ৬টি।
৬. দেহের বিভিন্ন কাজের জন্য
— পরিমাণ বেশি লাগে। উত্তর:
পানির।৭. খাদ্যের প্রধান
উপাদান — টি।উত্তর: ৩। ৮. সব
খাদ্যসামগ্রী বছরের —
পাওয়া যায় না।উত্তর: সব সময়।৯.
মাছ,
মাংসতে পানি বেশি থাকায়
— শুকিয়ে সংরক্ষণ করা যায় না।
উত্তর: রোদে।১০. মাছ, মাংস, ফল
— সংরক্ষণ করা যায়। উত্তর:
ফ্রিজে।১১. —
পদ্ধতি নানা রকমের হয়।উত্তর:
বৈজ্ঞানিক।১২. বরফ
জমানো ঠান্ডায় খাদ্যে —
জন্মায় না। উত্তর: জীবাণু।
অধ্যায়-৭১। আমাদের
চারপাশে বিভিন্ন —
ছড়িয়ে আছে।উত্তর:
রোগজীবাণু।২। রোগজীবাণু —
চোখে দেখা যায় না। উত্তর:
খালি।৩। কিছু রোগজীবাণু —
মাধ্যমে ছড়ায়। উত্তর: পানির।৪।
আমাদের জীবনে — অত্যন্ত
গুরুত্বপূর্ণ। উত্তর: পানি।৫।
পানি যদি — না হয় তবে এর
মাধ্যমে কিছু রোগ ছড়ায়।উত্তর:
নিরাপদ।৬। বায়ুবাহিত রোগ —।
উত্তর: বসন্ত।৭।
যক্ষ্মা প্রতিরোধের জন্য
শিশুকে — টিকা দিতে হয়। উত্তর:
বিসিজি।৮। সোয়াইন ফ্লু
একটি — রোগ।উত্তর: সংক্রামক।৯।
— মশার কামড়ে গোদ রোগ হয়।
উত্তর: কিউলেক্স।১০।
এনোফিলিস জাতীয় —
কামড়ে ম্যালেরিয়া হয়। উত্তর:
স্ত্রী মশার।১১। সংক্রামক রোগ
থেকে রক্ষা পেতে হলে —
থাকতে হবে।উত্তর: পরিষ্কার-
পরিচ্ছন্ন।১২। হাঁচি-
কাশি হলে মুখ —
দিয়ে ঢাকতে হবে। উত্তর: রুমাল।
. সূর্য একটি —। উত্তর:
নক্ষত্র।২. সূর্যের মতো অসংখ্য
নক্ষত্র আছে —। উত্তর: ছায়াপথে।
৩. বিজ্ঞান চর্চার নির্দিষ্ট
কোনো — নেই।উত্তর: পদ্ধতি।৪. —
প্রধান উপায় হলো পর্যবেক্ষণ ও
পরীক্ষা করা।উত্তর:
আবিষ্কারের।৫. আমাদের
নিকটতম নক্ষত্র হলো —। উত্তর: সূর্য।
৬. — পরিবর্তন ঘটছে সূর্যের জন্য।
উত্তর: দিনরাত্রির।৭. সূর্য
থেকে আমাদের প্রয়োজনীয় সব
— পাচ্ছি। উত্তর: শক্তি।৮. সূর্য
একটি বিশাল —।উত্তর:
গ্যাসপিণ্ড।৯. চাঁদ পৃথিবীর
চেয়ে অনেক —।উত্তর: ছোট।১০.
পৃথিবী আপন অক্ষের
উপরে দিনে — পাক খায়।উত্তর:
একবার।১১. পৃথিবীতে দিন ও
রাত্রি হয় — গতির ফলে।উত্তর:
আহ্নিক।১২.
যে পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ
করে তা —।উত্তর: উপবৃত্তাকার।১৩.
পৃথিবী সূর্যের
চারপাশে ঘুরছে এক পাশে একটু
—।উত্তর: হেলে।১৪. পৃথিবীর
মেরুরেখাটি কক্ষের সঙ্গে —
ডিগ্রি কোণ করে আছে।উত্তর:
১৫. সূর্যের
আলো একসঙ্গে চাঁদের —
আলোকিত করে।উত্তর: অর্ধেকটা।
লাইক দিয়ে কমেন্টে ধন্যবাদ
জানালে আমরা খুশি হয়ে বাকি প্রশ্নটা খুবি শ্রিঘ্রই
দিব নিচের পেইজে দিব।
ঘুরে আসুন এই পেজে ↓↓↓↓↓
Subscribe to:
Posts (Atom)